কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ মে ২০১৭, ১৪:৫৬
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছিটমহল দাসিয়ারছড়ার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ফুলবাড়ী থানা পুলিশের এসআই ইসমাইল ও এএস আই একরামুল হক। 
 
সোমবার গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আমসা বাজার এলাকার আটক আসামি সিরাজুল ইসলাম সেরা তার নিজ ভায়রা আ. সামাদের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 
 
উল্লেখ্য, গতবছরের ৩০ নভেম্বর কুড়িগ্রামের ডিবি পুলিশ তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১শত ৯ পিস ইয়াবা ট্যাবলেট আটক করলেও আসামি সেরা পালিয়ে যান।আটককৃত আসামি হলেন, ছিটমহল দাসিয়ারছড়ার মৃত আ. রাজ্জাক ব্যাপারির ছেলে সিরাজুল ইসলাম সেরা (৪৮)। 
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে