বেনাপোলের প্রেসক্লাবে জমি ক্রয়কারীর সংবাদ সন্মেলন

আপডেট : ১৫ মে ২০১৭, ১৫:৩৮
যশোরের বেনাপোলে ক্রয়কৃত জমির দখল না দিয়ে ক্রয়কারীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার চেষ্টার অভিযোগে সোমবার প্রেসক্লাব বেনাপোলে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।
 
জমি ক্রয়কারী নাজমুল হোসেন মুকুল সংবাদ সন্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করে জানান, আমি বর্তমানে বেনাপোলের দুর্গাপুর গ্রামে ৪৮ নং বেনাপোল মৌজার দাগ নং-আরএস ৩৯৮ নং জমির ০৫(পাঁচ) শতক জমি গত ২০১২ সালের ৪ নভেম্বর কামাল উদ্দীন পিন্টুর কাছে থেকে খরিদ করে দখলে নেই। পরবর্তীতে ২০১৭ সালের ৮ জানুয়ারি একই দাগ ও একই মৌজায় ক্রয় করা জমির গায়ে দক্ষিণপাশে পূর্বপশ্চিম লম্বায় মানিক মিয়া ও শকুর আলীর নিকট থেকে অর্ধশতক জমি ক্রয় করে দখল গ্রহণ করি। কিন্তু একই জমির গায়ে একই দাগে পূর্বপশ্চিম লম্বায় মানিক মিয়া, ও শকুর আলীর বোন জবেদা বিবির কাছ থেকে আবার ০২(দুই) শতক জমি ক্রয় করে দখল নেই। দখল নেয়ার সময় পাশের জমির মালিক খোকন, তার ভাই মানিক মিয়া, শুকুর আলী ও তাদের বোন জবেদার উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে সীমানা পিলার বসানো হয়। কিন্তু আমার ক্রয়কৃত জমি দখল না দিয়ে  খোকন আমার বিরুদ্ধে নানা রককম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তার যন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে।