শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের সিলগালা করে দেওয়া আপন জুয়েলার্সের গুলশান শাখায় অভিযান চালানো হচ্ছে। আজ সোমবার দুপুর সোয়া তিনটায় গুলশান-২ সুবাস্তু টাওয়ারে অবস্থিত এই শাখায় অভিযান চালাচ্ছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে একটি টিম। এর আগে অবৈধ স্বর্ণ বেচাকেনার অভিযোগে রবিবার শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর এই শাখাটি সিলগালা করে দেয়।
IMG0
রবিবার আপন জুয়েলার্সের ওই অভিযানে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করে।
ইত্তেফাক/পাভেল
