ঝালকাঠিতে গাছের ডাল পড়ে জ্যোতিষির মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৭, ১৬:৪৪
ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশায় ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে কেষ্ট আচার্য্য (৫৫) নাকে এক জ্যোতিষির মৃত্যু হয়েছে। 
 
সোমবার সকালে ইউনিয়নের মীরাকাঠি সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেষ্ট আচার্য্য কীর্ত্তিপাশা গ্রামের মৃত সুশীল আচার্য্যের ছেলে। তিনি পেশায় জ্যোতিষি ছিলেন। 
 
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী মানপাশা বাজারের দিকে যাচ্ছিল কেষ্ট আচার্য্য। এসময় পথিমধ্যে ঝড় শুরু হলে চাম্বল গাছের শাখা (ডাল) ভেঙ্গে কেষ্ট আচার্য্যের মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
ঝালকাঠি সদর থানার এসআই মিলন কুমার জানান, নিহত কেষ্ট আচার্য্যকে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/পাভেল