গাইবান্ধায় জুয়া খেলায় ৬ জনের কারাদণ্ড

আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:৫৬
গাইবান্ধা সদর উপজেলার ঠাকুরবাড়ি মেলায় জুয়া খেলার অপরাধে সোমবার ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুইজনের কাছ থেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান এই দণ্ড প্রদান করেন। 
 
১৫ দিন করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন ফিরোজ মিয়া (২৫), শফিকুল ইসলাম (২০), ফুলমিয়া (৩৫), আব্দুল কুদ্দুস (৪০), শফিউল ইসলাম (৪০) এবং সাদা মিয়া (৪১)। এছাড়া ২ হাজার টাকা জরিমানা প্রদানকারীরা হলেন মিজু মিয়া (২০) ও রাজু মিয়া (৩৩)।   
 
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান,  মেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ তাদের আটক করে।পরে সোমবার ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে এই দণ্ড প্রদান করা হয়।   
 
ইত্তেফাক/ইউবি