মধুখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ১৫ মে ২০১৭, ১৯:৫৮
ফরিদপুরের মধুখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের বৈকণ্ঠপুর আদিবাসী পল্লীর এক শারীরিক ও বাক-প্রতিবন্ধী কিশোরীকে  ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 
 
ওই কিশোরীর মা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।  মামলায় একই এলাকার আফসার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। রবিবার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাগাট ইউনিয়নের মিটাইন এলাকা থেকে আফসার শেখকে গ্রেফতার করে। তাকে  সোমবার ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার সুজন সরকার ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আফসার শেখ ওই কিশোরীকে চন্দনা নদীর কুলে নিয়ে ধর্ষণ করেন।
 
 
ইত্তেফাক/ইউবি