ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই সদস্য নিহত

আপডেট : ১৫ মে ২০১৭, ২১:৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তুহিনুজ্জামান (২৮) নামে সামরিক গোয়েন্দা সংস্থার এক সদস্য (ডিজিএফআই) নিহত হয়েছেন।  তার বাডি সাতক্ষীরা জেলায়। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, তুহিনুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তবে তিনি প্রেষণে ডিজিএফআইয়ে ছিলেন। সোমবার বিকেলে মোটরসাইকেলে সিলেট থেকে ঢাকা আসার সময় পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকার আনার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।
 
হাইওয়ে বিশ্ব রোড ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল (খুলনা মেট্রো-ল-১১-৫৮৩১) তাদের হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি