সাভারে গেন্ডা ঘাসমহল এলাকায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় একরাম আলী (৩৫) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই বাবুল মিয়া অভিযোগ করেন, ঝগড়ার জের ধরে সকালে নিজ ভাড়া বাসায় একরাম আলীকে পিটিয়ে হত্যা করে তার শ্বশুর আলী হোসেন ও স্ত্রী আলেয়া। পরে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একরামের স্ত্রী আলেয়াকে আটক করেছে পুলিশ। একরামের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত একরাম সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ইত্তেফাক/এএম।
