আপন জুয়েলার্স থেকে দ্বিতীয় দফায় ২১১ কেজি স্বর্ণ, ডায়মন্ড জব্দ

আপডেট : ১৬ মে ২০১৭, ১৩:১৬
 
গুলশানে আপন জুয়েলার্সের সিলগালা করে দেয়া শাখায় শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর সোমবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ২১১.৪০৮ কেজি স্বর্ণ ও ৩৬৮ গ্রাম ডায়মন্ড জব্দ করেছে।
 
এর আগে রবিবার গুলশানের আরো একটি শাখা থেকে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর।
 
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যেসব স্বর্ণ ও ডায়মন্ডের শুল্ক পরিশোধের কাগজ দেখাতে পারেনি, সেসব স্বর্ণ ও ডায়মন্ড জব্দ করে তাদের দোকানে সিলগালা করে দেয়া হয়েছে।
 
গত দুইদিনের অভিযানে আপন জুয়েলার্স থেকে মোট ৪৯৭.৪০৮ কেজি স্বর্ণ ও ৪২৯ গ্রাম ডায়মন্ড জব্দ করলো শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর।
 
ইত্তেফাক/আনিসুর