চীনে ট্রাক-বাস সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১২

আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:০৯
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংঝি প্রদেশে সোমবার বাস-ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
 
বাস চালকসহ দুই জন হাসপাতালে মারা যায়। এই ঘটনায় আহত অপর ছয় জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
নগরীর গণযোগাযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে ইংতান নগরীর জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোট ৩০ জন আহত হয়। 
 
দুর্ঘটনার পর চিকিৎসাকর্মীরা হতাহতদের সেবা দিতে ছুটে যায় সেখানে। এছাড়া স্থানীয়রাও প্রয়োজনীয় রক্ত দিতে এগিয়ে আসে। ট্রাকটিকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু