মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:২০
 
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম। ভোট কেন্দ্রগুলো প্রায় ফাঁকা। ২/৩ জন করে ভোটার আসছেন। তবে মহিলাদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা যায়। পুরুষ ভোটারের উপস্থিতি একেবারে খুবই কম।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ এবং বিএনপির প্রার্থী মো. রফিকল ইসলাম।
 
৪৫টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। এই সমস্ত কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর লোকজন নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী উভয়েই নিজেদের জয়ের জন্য আশাবাদী।
 

উল্লেখ্য, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হারেছের মৃত্যুতে এখানে উপ-নির্বাচন হচ্ছে।