মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বুথেডাউং শহর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঁচ জনের লাশ উদ্ধার করেছে। এরা ৫ মে’র বোমা হামলায় জড়িত ছিল বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য কাউন্সিল অফিস।
অফিসের তথ্য কমিটি জানায়, থায়েনথি গ্রামের যে স্থানে বিস্ফোরণ ঘটেছিল তার কাছেই গত তিনদিনে মাটি খুঁড়ে লাশ পাঁচটি পাওয়া গেছে। এদের দুইজন বিদেশী ও তিনজন স্থানীয়।
লাশগুলো ছাড়াও সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এলাকাটি সন্ত্রাসীদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গত ৫ মে’র বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। জঙ্গলটি থানেহি গ্রামের পাশে অবস্থিত। এএফপি।
ইত্তেফাক/সেতু
