বৃহস্পতিবার বন্যা কবলিত খালিয়াজুরীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসন সূত্র জানায়, ১৮ মে সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার খালিয়াজুরী সদরে এসে ১০টায় ত্রাণ বিতরণ করবেন এবং বেলা ১২টা ৩০ মিনিটে খালিয়াজুরী ত্যাগ করবেন।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, সফর সূচিতে লিখা না থাকলেও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ১৮মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরী কলেজ মাঠের জনসমাবেশে হয়ত বক্তব্য দিবেন। তাছাড়া, তিনি উজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামেও যেতে পারেন।
ইত্তেফাক/এমআই
