ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ২

আপডেট : ১৬ মে ২০১৭, ১৫:১৮
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার আটক করে মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজুমল আরেফিন পরাগের নেতৃত্বে আজ মঙ্গলবার তাদের আটক করা হয়।  
 
প্রাইভেটকারটি দ্রুত থামিয়ে মো. আনোয়ার হোসেন (২৪) ও শামসুদ্দিন (২০) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তাদেরকে আটক করা হয়। আনোয়ার হেসেনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এবং শামসুদ্দিনের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই