বতসোয়ানার একটি সাফারি পার্কে দর্শনার্থীরা একটি অবিশ্বাস্য দৃশ্য ধারণ করেছে। দৃশ্যে দেখা যায়, সাফারি পার্কের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর পানিতে সাঁতার কাটতে নামে দুটি সিংহ। এসময় হুট করেই একটি কুমির আক্রমণ করে সিংহদ্বয়কে।তখন বড় সিংহটি তার ছোটভাইকে বাঁচাতে কুমিরটির সঙ্গে একাই প্রাণপন যুদ্ধ করতে থাকে আর ছোট সিংহটি সাতার কেটে তীরের দিকে ফিরে আসে।
কুমির-সিংহের যুদ্ধের এই বিরল দৃশ্য ধারন করেন স্নেহা শাহ। ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমেও ছড়িয়ে পরেছে।
পর্যটকরা জানায়, কুমির সিংহটিকে টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সিংহের শক্তির কাছে পরাজিত হয়। অবিশ্বাস্যভাবে কুমিরের আক্রমণ থেকে সিংহটি নিজেকে ও ছোটভাইকেও বাঁচিয়ে নেয়। বড়ধরনের কোন আঘাত ছাড়াই সিংহ দুটি নিজেদের রক্ষা করতে সক্ষম হয়।
ওয়াইর্ল্ডারনেস সাফারিস নামে একটি গ্রুপ তাদের ফেসবুক পাতায় এ যুদ্ধের খবর নিশ্চিত করেছেন। তারা জানান, যুদ্ধের পর একটি সিংহ পানিতে ঝোপ-ঝারের মধ্যে আশ্রয় নেয় অন্যটি বতসোয়ানা পার্কে ফিরে আসে। এরপর ওই দিনই কিছুক্ষণ পর ঝোপের মধ্যে থাকা সিংহটি পার্কের দিকে ফিরে আসে। এনডিটিভি।
ইত্তেফাক/রেজা
