আফগানিস্তানে তালেবানের রকেট হামলা, নিহত ২

আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:৪০
আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে মঙ্গলবার তালেবান জঙ্গিদের রকেট হামলায় অন্তত দুই বেসামরিক লোক নিহত হয়েছে। শহরটি রাজধানী কাবুল থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। 
 
প্রাদেশিক পুলিশ প্রধান জুমা গুল হেমাত সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘আসাদাবাদ নগরীতে তালেবান বিদ্রোহীদের রকেট হামলায় দুই বেসামরিক লোক ঘটনাস্থলেই নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল নয়টার দিকে এ হামলা চালানো হয়।’ এই রকেট হামলায় কুনারের যোগাযোগ বিভাগসহ আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির