বুধবার চ্যানেল আইয়ের সকাল শুরুর অনুষ্ঠানে গাইবেন সুস্মিতা আনিস

আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:৫৬
সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস আগামীকাল বুধবার চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ সরাসরি সঙ্গীত অনুষ্ঠানে গান করবেন। সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত একক সঙ্গীত পরিবেশন করবেন তিনি। 
 
বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করা সুস্মিতা আনিস কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে। সুস্মিতা ফুপু ফিরোজা বেগমের কাছেই সঙ্গীতের তালিম নেন। তার দীক্ষাতেই নজরুল সঙ্গীত ও আধুনিক গানে  তিনি সমান পারদর্শী। ফুপা ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের গানও তার কণ্ঠে অনন্য। সুস্মিতা আনিস সরাসরি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত ও আধুনিক গান গাইবেন।
 
সুস্মিতা আনিস ইত্তেফাককে জানান, ‘গানে গানে সকাল শুরু’তে তবলায় থাকবেন সৈয়দ মেহের হোসাইন। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ইউসুফ আহমেদ খান।
 
ইত্তেফাক/ইউবি