প্রধানমন্ত্রীকে বিএবির চেয়ারম্যানের শুভেচ্ছা

আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:০০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টসহ তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সদস্যরা সোমবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 
 
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
 
পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সদস্যরা  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ৫৭ কোটি ৪৫ লাখ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে ৫০ কোটি ২৫ লাখ এবং সূচনা ফাউন্ডেশনকে ২৮ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেন।
 
ইত্তেফাক/ইউবি