বনানীতে ধর্ষণ : সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী রিমান্ডে

আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:২৮
রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের ঘটনায় মামলায় আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনের চার দিন এবং তার দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি।
 
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল বিল্লাল হোসেনের চার দিন এবং রহমতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/এমআই