সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ২৯

আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:১৫
 
সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলামসহ ২৯জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে আটজন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা একজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা এক ও পাটকেলঘাটা থানা থেকে পাঁচজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান