রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হাটে মঙ্গলবার বিকেলে শতবর্ষী একটি গাছচাপা পড়ে একজন নিহত ও ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার বিখ্যাত ব্যবসা কেন্দ্রে চতরা হাটের কেন্দ্রস্থলে মঙ্গলবার হাটের সময় বিকেলে হঠাৎ করেই শতবর্ষী পাকুড় গাছ উপড়ে পড়ে। ঘটনাস্থলেই সরলিয়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র পান ব্যবসায়ী আনারুল ইসলাম (৩৫) মারা যান।
এ সময় গাছের নিচে চাপা পড়ে আরও ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান,শতবর্ষী ওই গাছটি কেটে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
ইত্তেফাক/জামান
