কারাভোগের পর ফিরে গেল শিশুসহ দুই ভারতীয় নারী

আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩০
 
১৩মাস কারাভোগের পর মঙ্গলবার দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ফিরে গেলেন শিশুসহ দুই ভারতীয় নারী। এরা হলেন- পশ্চিমবঙ্গের মালদহ জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো (৩৫) ও ছেলে সুব্রত মাহাতো (৭) ও শাশুড়ি পূর্ণিমা মাহাতো (৫০)।
 
হিলি অভিবাসন পুলিশের ওসি আফতাব হোসেন বলেন, গত বছরের ৩১মার্চ আটককৃতরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করে থানায় মামলা দেয়। শিশু সুব্রতকে তার মায়ের সাথে থাকার নির্দেশ দিয়ে ভারতীয় ওই দুই নারীকে কারাদণ্ড দেন আদালত।
 
আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফলে দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর তারা নিজ দেশে ফিরে গেছেন।
 
ইত্তেফাক/জামান