৫০০ কার্টুন সিগারেটসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১৭ মে ২০১৭, ১১:৪৫
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৫০০ কার্টুন সিগারেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার রাত দুইটার দিকে কাস্টমস হল থেকে তার লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয় ।
 
আটক ভারতীয় নাগরিকের নাম আব্দুর রহিম (৪০)। ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাইয়ের বাসিন্দা তিনি।
 
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আব্দুর রহিম ব্যাংক থেকে একটি ফ্লাইটে রাতে ঢাকায় পৌঁছান। পরে তার লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
 

ইত্তেফাক/এএম।