সালমান-ক্যাটরিনা আবারো জড়াচ্ছেন: এই ছবি কী বলে

আপডেট : ১৭ মে ২০১৭, ১১:৫৯
 
এক সময়ের আলোচিত বলিউড গসিপ, সালমান খান ও ক্যাটরিনার সম্পর্ক। দীর্ঘদিন পর তা ভেঙে যায়। তবে এ বিষয়ে কথাবার্তা বলার ব্যাপারে সালমান বরাবরই ছিলেন উদাসীন। তবে সম্প্রতি আবারো যেন তারা একে অন্যকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ঘনিষ্ঠ ছবি শেয়ার দিচ্ছেন।
 
কিছুদিন আগে একসঙ্গে অস্ট্রিয়াতে মিলিত হন সালমান-ক্যাটরিনা। পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’র শুটিংয়ে তারা ছিলেন সেখানে। তবে এরমধ্যে ভারতীয় মিডিয়াগুলো তাদের সম্পর্কের মোড় নিয়েও খবর প্রকাশ করেছে।
 
দুদিন আগে ক্যাটরিনার প্রতি যে টানা-ভালবাসা তা সালমান আরো একবার বলেই দেন। ক্যাটরিনার একটি ছবি সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে প্রকাশ করেন।
 
ক্যাপশনে সালমান বলেন, ‘আমি অবশ্যই একটি বড় টিউবলাইট, যে জানতে পারলো বাঘের বাঘিনী একজন খুনি।’ খুনি শব্দের সঙ্গে তিনি জুড়ে দেন ক্যাটরিনাকে।
 
এবার তাদের যুগল ছবি শেয়ার করছেন স্বয়ং নায়িকা ক্যাট। বুধবার ইনস্টাগ্রামে ক্যাটরিনা ছবিটি শেয়ার করেন। যেখানে দেখা যায় সালমান খান খালি গায়ে বসে আছে, সালমানের ঠিক গা ঘেঁষে টিশার্টে বসা ক্যাটরিনাকে। 
 
তবে মজার বিষয় হলো, সাদাকালো এই ছবিতে কোন ক্যাপশন রাখেন নি নায়িকা ক্যাটরিনা। কেন? সেটা না হয় পাঠকদের জন্য তোলা থাক, আপনারাই খুঁজে নিন নিজেদের বোঝার জন্য। ছবিটি কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।
 

A post shared by Katrina Kaif (@katrinakaif) on May 16, 2017 at 12:13am PDT

ইত্তেফাক/আনিসুর