আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে হতাহত ১৩

আপডেট : ১৭ মে ২০১৭, ১৩:২৪
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণে তিনজন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। বুধবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শামীম খপালবাক এখবর জানান।
 
তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় চাওক-এ-মাদাদ এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কয়েক মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।’ 
 
এই ঘটনায় তিন পুলিশ ও নয় বেসামরিক লোক আহত হয়েছে। আহতদের নগরীর মীরওয়াসি হাসপাতালে পাঠানো হয়েছে। নগরীটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪শ’ ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
 
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংস্থা এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা অতীতে এ ধরনের হামলাই চালিয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু