যশোরে ইয়াবা ট্যাবলেটসহ আটক ৯

আপডেট : ১৭ মে ২০১৭, ১৩:৪৮
 
জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫,১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজাসহ ৯ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন— নুরজাহান (৩৫), রকি (২৫), সাইদুর (৩৪), ফারুক (৩২), রুবেল (৩০), তারিকুল (২৭), রুপম (৩০), সাইমুল (২৮) এবং আবদুর রশিদ (৩২)।
 
ডিবি পুলিশের যশোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, পুলিশের ২০ টি টিম ৮৮ টি স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সংশিষ্ট থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।