বাগেরহাটে রাজু ফকির (২০) নামে এক শ্রমিক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে পুলিশ সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রাজু ফকির সুন্দরঘোনা গ্রামের মজিদ ফকিরের ছেলে। তিনি পেশায় একজন মোটরশ্রমিক বলে স্থানীয়রা জানান।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কী কারণে রাজু ফকিরের মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব না। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
