সাত খুন মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির বেঞ্চ পুনর্গঠন

আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:৩৫
নারায়ণগঞ্জের সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বুধবার এক আদেশে তিনি বেঞ্চ পুনর্গঠনের আদেশ জারি করেন।
 
আদেশ অনুযায়ী, বিচারপতি ভবনী প্রসাদ সিং ও বিচারপতি মোস্তাফা জামানের ডিভিশন বেঞ্চে এখন মামলাটির শুনানি হবে।
 
আলোচিত মামলাটির পেপারবুক ইতিমধ্যেই হাইকোর্টে এসেছে।

ইত্তেফাক/এএম।