রাশিয়ার ভলগোগরাড নগরীর একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ খবর জানায় বার্তা সংস্থা সিনহুয়া।
বুধবার স্থানীয় জরুরি বিভাগের এক মুখপাত্র বলেন, ‘বাড়িটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতরা ওই বাড়ির বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
এর আগে এক তদন্ত কর্মকর্তা বলেন, এই ঘটনায় নিহত দুই জনকে সনাক্ত করা হয়েছে। এদের একজন গ্যাস কর্মকর্তা ও অপরজন ওই বাড়ির বাসিন্দা। মঙ্গলবার বিকেলে চারতলা বাড়ির দোতলায় বিস্ফোরণটি ঘটে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
