সুন্দরবন থেকে আট জেলে অপহৃত

আপডেট : ১৭ মে ২০১৭, ১৪:৫০
 
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় আট জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’। গত মঙ্গলবার রাত আটটার দিকে মান্দার বাড়িয়া খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়।
 
অপহৃত জেলেরা হলেন, মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মফিজ উদ্দীন গাজীর ছেলে  রফিকুল ইসলাম (৩৩), একই গ্রামের সাজ উদ্দীন গাজীর ছেলে হাফিজুর রহমান (৪৮), সায়েদ গাজীর ছেলে হালিম গাজী (৪০), রহিম গাজীর ছেলে আকবার আলী (৫০), এন্তাজ গাজীর ছেলে আবুল হোসেন (২৮), জহির উদ্দীন গাজীর ছেলে মিজানুর রহমান (৪১), আকবার আলীর ছেলে আলতাফ হোসেন (৩৬) ও মোহাম্মদ গাজীর ছেলে আব্দুস সাত্তার (৩৫)।
 
পার্শ্বেখালি গ্রামের হাজী আব্দুর রহমান জানায়, সুন্দরবনের মান্দার বাড়িয়া খালে মাছ ধরার সময় ভোর রাতে বড় ভাই বাহিনী তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করে। ৫ দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে তাদের হত্যা করা হবে বলে জানিয়েছে। এ বিষয় কদমতলা স্টেশন কর্মকর্তা নাছির হোসেন অপহরণের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএম।