এই ঈদে বলিউডের রুপালী পর্দা কাপাতে টিউবলাইট সিনেমা নিয়ে ভক্তদের সামনে আসছেন বলিউডের বক্সঅফিস সুলতান সালমান খান। সালমান খানের এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যেও চরম উন্মাদনা।
গতকাল সিনেমাটির প্রথম গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ২.০৬ মিনেটের ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। কামাল খানের গাওয়া গানটি ১৬ ঘন্টায় ৫০ লাখ দর্শক ইউটিউব থেকে দেখে নিয়েছে। গানের ভিডিওতে সালমানকে অনেক ইনোসেন্ট ও ভুলোমনা হিসেবে দেখানে হয়েছে যে রেডিও শুনতে পছন্দ করে। এর আগে দুবাইয়ে গানটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে সালামন, কবির খান উপস্থিত ছিলেন।
কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ সিনেমায় সালমান খান, সোহেল খান, ক্যমিও চরিত্রে শাহরুখ খান অভিনয় করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
