চীনে বৃষ্টির মতো আগুন ঝরেছে। ১১ মে দেশটির লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর এ ঘটনা । বিরল আগুন বৃষ্টির সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যে ফেইসবুকে ভাইরাল হয়ে গেছে। মাত্র নয় সেকেন্ডের ভিডিওটি গাড়ি থেকে ধারণ করা।
ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোকচ্ছটা দেখা যায়। তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই এলাকায় কেনাকাটা করতে আসা অনেকেও ছিলেন। তবে সৌভাগ্য বলতে হবে, কারও কিছু হয়নি। এনিডিটিভি।
ইত্তেফাক/রেজা
