জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ফারুক চৌধুরী আজ বুধবার ভোর ৪টা ৪৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া......রাজিউন)।
এক বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় মরহুমের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনি ছিলেন একজন অমায়িক ব্যক্তি, যিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংগঠনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একাধারে ছিলেন বিশিষ্ট কুটনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সু-লেখক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন তিনি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
ইত্তেফাক/এমআই
