রাজশাহীর বাঘায় অন্ধ প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেছে এক প্রতিবন্ধী প্রেমিকা। বুধবার সকালে উপজেলার সরেরহাট গ্রামের প্রেমিক সুজনের বাড়িতে এই অনশন শুরু করে।
সরেজমিনে বুধবার দুপুরে উপজেলার সরের হাট গ্রামের আব্দুল হামিদ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধ শতাধিক লোকজন মহনপুর উপজেলার এক প্রতিবন্ধী প্রেমিকা রোজিনা খাতুনকে (২৫) ঘিরে দাঁড়িয়ে আছে। আর সেখানেই বসে আছে তার ছেলে অন্ধ প্রেমিক সুজন (২৮)।
রোজিনার দাবি, গত আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার সাধনপুরে অবস্থিত 'পঙ্গু শিশু নিকেতন অবৈতনিক কলেজে' পড়া লিখা করতে গিয়ে উভয়ের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি সাপেক্ষে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।
তবে প্রেমিক সুজন দাবি করেছে তাদের মধ্যে একই প্রতিষ্ঠানে পড়া-লিখার সুবাদে কেবল বন্ধুত্ব ছিল। এর বেশি কিছু নয়। বাঘা থানা ওসি আলী মাহামুদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
