চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি দাবিদার নূরে আলম।
নূরে আলম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি ধনীপাড়া গ্রামের আলহাজ্ব রমজান আলীর ছেলে। শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় নূরে আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/জামান
