জীবন মানেই তো সংগ্রাম, আর টিকে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত এই সংগ্রাম করেই আমাদের বাঁচতে হয়। একজন জেলের জীবনে সংগ্রাম বলতে পানি আর পানির ভেতরে থাকা প্রাণীদের সঙ্গে টিকে থাকাটাই প্রধান বিষয়।
মাছ ধরতে যাওয়া সব জেলেই স্বপ্ন দেখেন, কোন একদিন বিশাল একটি মাছ ধরে চমকে দেবেন সবাইকে। এভাবেই স্বপ্ন দেখেন প্রায় সব জেলেই। তবে সব থেকে বেশি দুঃখ লাগে যখন বিশাল আকৃতির কোন মাছ জালে ধরা পড়ার পরও সেটিকে কূলে উঠাতে না পারলে।
তবে এদিন নিজের সাইজের প্রায় দ্বিগুন বড় একটি হাঙর জাল থেকে বের হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অস্ট্রেলিয়ান জেলে ডেভিড উইলকস।
দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট পিরেই উপকূলে মাছ ধরার সময় জালের মধ্যে ঢুকে পড়ে একটি ১০ ফুট লম্বা হাঙর। জালের মধ্যে ঢুকেই মাছ খেতে শুরু করে এটি। হাঙরটিকে জাল থেকে বের করতে সে কি চেষ্টা! জাল কামড়ে ধরা হাঙরটি বেশ কয়েকবার টেনে তোলার চেষ্টার এক পর্যায়ে হাঙরটি কামড়ে ধরা জাল ছেড়ে চলে যায় পানিতে।
হাঙরের যন্ত্রণা থেকে এ যাত্রা মুক্তি পান ডেভিড। অন্যকথায় ডেভিডের জাল থেকে বের হয়ে হাঙরটিও হাফ ছেড়ে বাঁচে। বলা যায়, এই যুদ্ধে উভয় পক্ষই যেন জয়ী। ডেইলি মিরর।
ইত্তেফাক/আনিসুর
