কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৮) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি ভেড়ামারা রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আরও পড়ুন: ফাইভ-জি চালু হচ্ছে শুক্রবার, নতুন যা থাকছে-
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
