খিলগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০১৭, ১১:৫৩
 
রাজধানীর খিলগাঁওয়ে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে বিশ্বরোডের ফুটপাতের পাশ থেকে পলিথিন পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 
 
খিলগাঁও থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, অজ্ঞাত ওই যুবককে অন্য কোথাও হত্যার পর ঘটনা ধামাচাপা দেয়ার জন্য লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। পরনে ছিল ফুল হাতা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে