ভারতীয় ট্রাক চাপায় বাংলাদেশি বৃদ্ধা নিহত

আপডেট : ১৮ মে ২০১৭, ১২:৩৭
 
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট সড়কে ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি বৃদ্ধা ইজারন নেছা (৬৫) নিহত হয়েছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের স্ত্রী ইজারন নেছা জিরো পয়েন্ট সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় একটি খালি ট্রাক ভারতে যাওয়ার সময় বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়। 
 
পাটগ্রাম থানা পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। ভারতীয় ট্রাকটিকে বন্দরের কেউ চিহ্নিত করতে পারেনি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে