সরাসরি গাইবেন নাজমিন মিমি

আপডেট : ১৮ মে ২০১৭, ১৩:২৭
 
কণ্ঠশিল্পী নাজমিন মিমি। সুকণ্ঠী এ গায়িকা অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
 
গানের পাশাপাশি কথা বলবেন তার বর্তমান ব্যস্ততা ও গান নিয়ে। ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে। 
 
অনুষ্ঠান উপস্থাপনায় শান্তা জাহান, প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ১১টায়।
 
ইত্তেফাক/আনিসুর