চিকিৎসা সনদের দাবিতে রাজধানীর শাহবাগে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের অবস্থান কর্মসূচীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর একটায় এ সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে পনেরজন প্যারা-মেডিকেল শিক্ষার্থীকে আটক করেছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, অবস্থান কর্মসূচী শেষে রাস্তা অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।
এদিকে অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/সেতু
