মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৭, ১৪:৩৪
 
বুধবার রাতে মাগুরায় ঝড়ের সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ফুলি বেগম (৫৫) এবং ঘোড়ানাচ গ্রামের আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান (৩০)। 
 
জানা গেছে, রাত ৯টার দিকে মাগুরায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে সময় বৃষ্টির মধ্যে ঘরে বাইরে গেলে বজ্রপাতে সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ফুলি বেগম (৫৫) এবং ঘোড়ানাচ গ্রামের আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান (৩০) মারা যান। 
 
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, ঝড়ে গাছ ভেঙ্গে পড়ায় মাগুরা ফরিদপুর সড়কের সদর উপজেলার পারনান্দয়ালী মাগুরা ফিলিং স্টেশন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। মাগুরা ফায়ার সার্ভিস ঘঁটনাস্থলে গিয়ে গাছ কেটে সরালে আবার যান চলাচল শুরু হয়। 
 
ইত্তেফাক/কেকে