‘নীল স্বপ্ন’র গ্রামীণ ভালবাসা

আপডেট : ১৮ মে ২০১৭, ১৫:১৭
 
চ্যানেল আইতে জুঁই ভালোবাসার প্রহর এ সপ্তাহের টেলিফিল্ম ‘নীল স্বপ্ন’। রচনা সৈয়দ মহিদুর রহমান ও পরিচালনা করেছেন রফিকুল্লাহ সেলিম। এ টেলিফিল্মে অভিনয় করেছেন সাজু, নূপুর, মতি মিয়া, কইতরি বেগম, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।
 
এ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, সাজু বেত বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করে। হাত পাখা, ঝুড়ি ইত্যাদি তৈরি করে, গ্রামে গ্রামে ফেরী করে বিক্রি করে সাজু। গ্রামে ঘুরতে ঘুরতে পরিচয় হয় নূপুরের সাথে। নূপুরের বাবা দিন মজুর।
 
মা কাঁথা সেলাই করে, মুড়ি ভাজে। নূপুর আর সাজু অভাব অনটনের ভেতর বড় হয়েছে। তারপরেও ভাললাগার, ভালবাসার জোয়ারে তারা নৌকা ভাসায়। সে নৌকা তীরেও ভেড়ে, কিন্তু....গল্পে শেষটা দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায় আগামীকাল শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর