“বাল্য বিবাহ করবো না, বাল্য বিবাহ হতে দেবো না। মাদক সেবন করবো না, কাউকে মাদক সেবন করতে দেবো না। নিজে জঙ্গি হবো না, কাউকে জঙ্গি হতে দেবো না। নিজে সন্ত্রাসী হবো না, কাউকে সন্ত্রাসী হতে দেবো না। জয় বাংলা।”
নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ রোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও সুধী সমন্বয়ে সমাবেশে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীদের উপরের শপথ বাক্যগুলো পাঠ করান নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। বৃহস্পতিবার দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, এএসপি সার্কেল মো: জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ মো: মোকছেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোছা: সাকেরিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ইসলামিয়া সিনিয়র মাদ্র্যাসার অধ্যক্ষ সামছুদ্দিন হোসাইনী, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সাব্বির
