মানিকগঞ্জে বাস চাপায় অজ্ঞাতনামা (৬০) এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত নামা ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ওই বাসটি জব্দসহ এর চালক রেজাউল করিমকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/জামান
