ধ্রুব এষের গল্প নিয়ে চলচ্চিত্র

আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:৪৯
 
'উত্তরপুরুষ' নামে চলচ্চিত্র নির্মাণ করছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার। ধ্রুব এষের শঙ্খনীল দাস স্মরণসংখ্যা উপন্যাস অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। ইতোমধ্যে কলাকুশলী নির্বাচনের কাজও শুরু হয়েছে।
 
নির্মাতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, 'ধ্রুব এষ বাংলাদেশের কিংবদন্তী প্রচ্ছদশিল্পী। এর বাইরেও তিনি একজন শক্তিমান গদ্যকার। শঙ্খনীল দাস স্মরণসংখ্যা উপন্যাসটিতে তিনি সেই স্বাক্ষর রেখেছেন।' তিনি আরও জানান, 'ধ্রুব এষের জীবনের প্রচ্ছন্ন ছাপ রয়েছে গল্পটিতে যা দর্শক পর্দায় দেখতে পাবেন। রামলীলা প্রযোজিত চলচ্চিত্র উত্তরপুরুষের চিত্রধারণ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে।'
 
এ প্রসঙ্গে ধ্রুব এষ বলেন, 'দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসাবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। সিনেমার জন্য গল্পে প্রয়োজনীয় পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোনবাধা নেই। আমি শুধু চাইএকটা ভালো সিনেমা তৈরি হোক।'
 
ইত্তেফাক/জামান