কার্সটেনজ পিরামিড পর্বতারোহণে যাচ্ছেন মুসা ইব্রাহীম

আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:৫৯
এভারেস্টজয়ী বাংলাদেশি পবর্তারোহী মুসা ইব্রাহীম এ মাসের শেষ দিকে যাচ্ছি পাপুয়া নিউ গিনিতে অবস্থিত মাউন্ট কার্সটেনজ পিরামিড পর্বত আরোহনে যাচ্ছেন। আর এজন্য দেশবাসীর দোয়া চেয়েছেন মুসা।
 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে মুসা লেখেন, ‘সবার কাছে দোয়াপ্রার্থী। মাউন্ট কার্সটেনজ পিরামিড। পাপুয়া নিউ গিনিতে অবস্থিত এই পর্বত বিখ্যাত পর্বতারোহী রেইনল্ড মেসনারের তালিকা অনুসারে সেভেন সামিট অভিযানের একটি এবং এটি অস্ট্রেলেশিয়া'র সর্বোচ্চ সামিট। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান সিংহহৃদয় আহসান হাবিব লেলিন অনেকটা ধমকের সুরেই বললেন এই পর্বতারোহণটা সেরে ফেলতে। তাঁর কথাতেই দল বেঁধেছি সত্যরুপ সিদ্ধান্ত ও নন্দিতা-এর সঙ্গে। ইনশা আল্লাহ এ মাসের শেষ দিকে যাচ্ছি পাপুয়া নিউ গিনিতে, কার্সটেনজ পিরামিড পর্বতারোহণে। নীলসাগর গ্রুপ কার্সটেনজ পিরামিড অভিযানটি একাধারে বাংলাদেশ-ভারত মৈত্রী অভিযান হিসাবেও পরিচালিত হবে। সবার কাছে দোয়াপ্রার্থী।’
 
ইত্তেফাক/রেজা