কুসিকের ছয় কাউন্সিলরের শপথ গ্রহণ

আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৩৬
 
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত ছয়জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
 
জানা যায়, কুসিকের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ৩৬জন কাউন্সিলরের মধ্যে শপথ গ্রহণ হয়নি এমন সাতজন কাউন্সিলর রয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ছয়জন কাউন্সিলরের শপথ অনুষ্ঠান। তারা হলেন- সাধারণ এক নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন বাবু।
 
২১নম্বর ওয়ার্ডের কাজী মো. মাহবুবুর রহমান ও ২৭নম্বর ওয়ার্ডের আবুল হাসান এবং সংরক্ষিত সাত নম্বর ওয়ার্ডের উম্মে সালমা ও ৯নং ওয়ার্ডের রুবী আক্তার। কুসিক সচিব মো. হেলাল উদ্দিন জানান, 'স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তার কার্যালয়ে ছয়জন কাউন্সিলরের শপথ বাক্য পাঠ করান।'  এর আগে গত ১২মে সিটির মেয়র ও ২৯ জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
 
ইত্তেফাক/জামান