রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার অধিকার পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার সাসটেইনিবিলিটি কমপ্যাক্টের তৃতীয় বৈঠকে এই বিষয়ে একমত হয়েছে সরকার।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়।
রানা প্লাজা দুর্ঘটনার পরে টেকসই গার্মেন্টস খাত তৈরির লক্ষ্যে ২০১৩ সালে সাসটেইনেবল কমপ্যাক্ট গঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এর সদস্য।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাসটেইনিবিলিটি কমপ্যাক্টের তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া শ্রমিকদের স্বাধীনভাবে ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নের নিয়ম আরো সহজ করা, শ্রমিক অধিকার বিরোধী কর্মকাণ্ড যথাযথভাবে তদন্ত করার মত বিষয়ে যৌথ সিদ্ধান্ত হয়।
ইত্তেফাক/সাব্বির
