মাগুরার শালিখার শরশুনা গ্রামে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শালিখার দেশমুখপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৬) ও রাধাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৭)। নিহত তরিকুল ও আমিরুল মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেলে তারা দুজন গুরুতর আহত হন।
উদ্ধার করে যশোর মেডিকেলে নেয়া হলে দুজনেরই মৃত্যু হয়। মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
